স্বাস্থ্যকথা - http://healthz.info
দাঁতের সমস্যা
http://healthz.info/articles/100/1/aaaaaa-aaaaaa/Page1.html
Daily Prothom Alo
 
By Daily Prothom Alo
Published on 11/29/2007
 
(ডা· সুলতানা গুলনাহার) মাঢ়ি দিয়ে রক্ত পড়ার অনেক কারণ আছে। তার মধ্যে প্রধান হলো মাঢ়িতে প্রদাহ হওয়া। প্রদাহের কারণে রক্তক্ষরণ হলে ডেন্টাল সার্জনকে দেখিয়ে স্কেলিং করিয়ে নিন। প্রয়োজনে অ্যান্টিবায়োটিক সেবনও করতে হতে পারে।

দাঁতের সমস্যা

সমস্যাঃ আমার বয়স ২২ বছর। উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। স্বাস্থ্য ভলো। আমার দাঁতের গোড়া থেকে প্রায়ই রক্ত পড়ে। দাঁত ব্রাশ করার সময়ও পড়ে। আমি প্রতিদিন সকাল ও রাতে দাঁত ব্রাশ করি। মুখ ধোওয়ার সময় হালকা গরম পানি দিয়ে ধুয়ে থাকি ও কুলি করি। আমি ঠান্ডাজাতীয় জিনিস, মিষ্টি ও চকলেট খাই না। একজন চিকিৎসকে দেখালে তিনি বলেন, প্রতিদিন সকাল ও রাতে ভালো টুথপেস্ট দিয়ে ব্রাশ করতে। তবু কোনো লাভ হচ্ছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক
আগ্রাবাদ, চট্টগ্রাম।

পরামর্শঃ মাঢ়ি দিয়ে রক্ত পড়ার অনেক কারণ আছে। তার মধ্যে প্রধান হলো মাঢ়িতে প্রদাহ হওয়া। প্রদাহের কারণে রক্তক্ষরণ হলে ডেন্টাল সার্জনকে দেখিয়ে স্কেলিং করিয়ে নিন। প্রয়োজনে অ্যান্টিবায়োটিক সেবনও করতে হতে পারে।

এতে দাঁত বা মাঢ়ি দিয়ে রক্তক্ষরণ বন্ধ হবে। এ ধরনের সমস্যা হলে মাঢ়ি ও দাঁতের মধ্যে ক্ষত হওয়ায় সেখানে নানা ধরনের জীবাণু বংশ বিস্তার করে মাড়িতে প্রদাহের সৃষ্টি করে। একে জিনজিভাইটিস বলে। এসব ক্ষেত্রে স্কেলিংয়ের মাধ্যমে দাঁত পরিষ্কার করে ফেলাই হচ্ছে প্রধান চিকিৎসা। দাঁতের ফাঁকে ময়লা জমতে দেবেন না। যেকোনো কিছু খাওয়ার পরে ভালো করে কুলি করবেন।

********************************
লেখকঃ
ডা· সুলতানা গুলনাহার
সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান
দন্ত সংযোজন বিভাগ
ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল।
উৎসঃ দৈনিক প্রথম আলো, ২৮ নভেম্বর ২০০৭