স্বাস্থ্যকথা - http://healthz.info
চোখের সমস্যা
http://healthz.info/articles/105/1/aaaaaa-aaaaaa/Page1.html
Daily Prothom Alo
 
By Daily Prothom Alo
Published on 11/30/2007
 
(ডা· আভা হোসেন) আপনি চক্ষু চিকিৎসকের পরামর্শমতো চশমা ব্যবহার না করলে চোখে তো অবশ্যই কম দেখবেন। আপনার চোখে যে পাওয়ারের সমস্যা আছে তা চশমার মাধ্যমে পূরণ করা হয়েছে। আপনাকে বুঝতে হবে-এ চিকিৎসাটি সাময়িক নয়।

চোখের সমস্যা

সমস্যাঃ আমার বয়স ১৭ বছর। চোখে চার বছর আগে সমস্যা দেখা দেয়। এরপর চক্ষু চিকিৎসকের কাছে গেলে তিনি আমাকে মাইনাস ০·৫০ ও মাইনাস ০·২৫ পাওয়ারের চশমা ও কিছু ওষুধ দেন। তিন বছর চশমা ব্যবহারের পর আবার চোখে খারাপ লাগা শুরু হয়। চিকিৎসককে দেখালে তিনি এবার আমাকে মাইনাস ০·৭৫ ও মাইনাস ১ পাওয়ারের চশমা ব্যবহার করতে বলেন। আমি নিয়মিত তা ব্যবহার করি না। এখন আমি চোখে কম দেখি এবং চোখ জ্বালাপোড়া ও ব্যথা করে। মাঝেমধ্যে চোখ থেকে পানিও পড়ে। ডাক্তারের দেওয়া চশমাটি আমি নিয়মিত ব্যবহার করলে কি আর সমস্যা দেখা দেবে না? নাকি চশমার পাওয়ার বাড়াতে হবে। এ সমস্যার জন্য আমি খুবই চিন্তিত। সামনে আমার পরীক্ষা।

এস আর নিলয় বড়ুয়া
খাগড়াছড়ি।

পরামর্শঃ
আপনি চক্ষু চিকিৎসকের পরামর্শমতো চশমা ব্যবহার না করলে চোখে তো অবশ্যই কম দেখবেন। আপনার চোখে যে পাওয়ারের সমস্যা আছে তা চশমার মাধ্যমে পূরণ করা হয়েছে। আপনাকে বুঝতে হবে-এ চিকিৎসাটি সাময়িক নয়।
নিয়মিত চশমা পরার পরও পাওয়ার বাড়তে পারে। সে জন্য বছরে একবার চক্ষুবিশেষজ্ঞের কাছে গিয়ে চক্ষুপরীক্ষা করা দরকার। তবে ২১-২২ বছর বয়সের পর পাওয়ার বাড়ার প্রবণতা কমে যায়। আপনার অন্যান্য সমস্যা যদি চশমা নিয়মিত ব্যবহার করার পরও থাকে, তবে অবশ্যই চক্ষুবিশেষজ্ঞের কাছে যেতে হবে এবং পরামর্শ মেনে চলতে হবে।

********************************
লেখকঃ
অধ্যাপক ডা· আভা হোসেন
বিভাগীয় প্রধান, চক্ষু বিভাগ
মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটাল, উত্তরা, ঢাকা।
উৎসঃ দৈনিক প্রথম আলো, ০৩ অক্টোবর ২০০৭