স্বাস্থ্যকথা - http://healthz.info
ত্বকের সমস্যা
http://healthz.info/articles/139/1/aaaaaa-aaaaaa/Page1.html
Daily Prothom Alo
 
By Daily Prothom Alo
Published on 12/5/2007
 
(ডা· রাশেদ মোহাম্মদ খান) প্রতিবছর শীতকাল এলেই আমার হাড়ের ত্বক পুরু ও শক্ত হয়ে যায়। তারপর আস্তে আস্তে উঠতে থাকে। এভাবে সারা শীতে দুই থেকে তিনবার হাতের চামড়া ওঠে। সবচেয়ে বড় সমস্যা হলো, প্রথমবার ওঠার পরপরই আঙুলের ওপরের দিকে ফেটে যায়। এমনকি লিখতে বা খেলতে গেলে অনেক সময় ফাটল দিয়ে রক্ত বেরিয়ে আসে।

ত্বকের সমস্যা

সমস্যাঃ আমার বয়স ১৬ বছর। প্রতিবছর শীতকাল এলেই আমার হাড়ের ত্বক পুরু ও শক্ত হয়ে যায়। তারপর আস্তে আস্তে উঠতে থাকে। এভাবে সারা শীতে দুই থেকে তিনবার হাতের চামড়া ওঠে। সবচেয়ে বড় সমস্যা হলো, প্রথমবার ওঠার পরপরই আঙুলের ওপরের দিকে ফেটে যায়। এমনকি লিখতে বা খেলতে গেলে অনেক সময় ফাটল দিয়ে রক্ত বেরিয়ে আসে।

উল্লেখ্য, আমার বাবা ও বড় ভাইয়ের ছোটবেলায় এ রোগটি ছিল। পরে অনেক বড় হলে সেরে যায়। কিন্তু তাঁদের সমস্যা আমার মতো ব্যাপক ছিল না। আমার কী করা উচিত?

রফিকুল
খুলনা

পরামর্শঃ আপনার ত্বকের রোগটি হচ্ছে লেমেলার ডিজহাইড্রোসিস। এটা ত্বকের এক ধরনের অ্যাকজিমা।
আপনি শীতকালে সাবান, বিশেষ করে ডিটারজেন্ট কম ব্যবহার করবেন। হাতে রাতের বেলা তিন শতাংশ সেলিসাইলিক এসিড মলম এবং দিনের বেলা ক্লোবিটাসোন প্রোপিওনেট স্টেরয়েড মলম ব্যবহার করতে পারেন দু-তিন সপ্তাহ।
মাঝেমধ্যে ভেসলিন লাগিয়ে হাতের তেলতেলে ভাব বজায় রাখবেন। খেয়াল রাখবেন, ত্বক যেন সহজেই শুষ্ক হয়ে না পড়ে।


***********************************
লেখকঃ ডা· রাশেদ মোহাম্মদ খান
ত্বকবিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল।
উৎসঃ দৈনিক প্রথম আলো,  ০৫ ডিসেম্বর ২০০৭