- Home
- হৃৎযন্ত্র, রক্ত ও রক্তসংবহনতন্ত্র
- বেঁটেদের হৃদরোগের ঝুঁকি বেশি
বেঁটেদের হৃদরোগের ঝুঁকি বেশি
- By Health Info
- হৃৎযন্ত্র, রক্ত ও রক্তসংবহনতন্ত্র
-
Rating:




বেঁটে মানুষদের জন্য একটি দুঃসংবাদ জানিয়েছেন দুই গবেষক। তাদের মতে, লম্বাদের তুলনায় বেঁটে মানুষদের করোনারি হার্ট ডিজিজ (coronery heart disease) হওয়ার আশঙ্কা ৫০ শতাংশ বেশি থাকে। যে রক্তনালীর মাধ্যমে হৃৎপিন্ড পুষ্টি নেয় সেখানে চর্বির আধিক্যে হৃৎপিন্ডে অপেক্ষাকৃত কম রক্ত প্রবাহিত হয়। কানাডিয়ান একজন যার উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি তার হৃদরোগের আশঙ্কা একজন ৬ ফুট উচ্চতাবিশিষ্ট লোকের চেয়ে বেশি।
আরো বলা হয়েছে, উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চির প্রতি এক ইঞ্চি কম হলে হৃদরোগের ঝুঁকি ৫ শতাংশ বেড়ে যায়। বেঁটে মানুষদের হৃদরোগজনিত মৃত্যুর হার শতকরা ২১ ভাগ বেশি তাদের লম্বা বন্ধুদের তুলনায়। ইসিজিসহ অন্যান্য পরীক্ষা এবং তিন থেকে পাঁচ বছর ফলোআপ নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যে তারা জানিয়েছেন, বেঁটে মানুষ (মহিলাসহ) রক্তনালী স্বাভাবিকভাবেই সরু থাকে। তাই খুব সহজেই চর্বি জাতীয় উপাদানে রক্তনালী বন্ধ হয়ে যেতে পারে। গবেষকরা ব্যাখ্যা করেন, কেন করোনারি বাইপাস সার্জারির সময় মহিলাদের মৃত্যুহার বেশি এবং কেনইবা বেঁটে মানুষের ঐবধৎঃ অঃঃধপশ বেশি হয়।
**************************
আমার দেশ, ০৩ মার্চ ২০০৯।