- Home
- মস্তিস্ক ও স্নায়ুতন্ত্র
- স্বাস্থ্য তথ্যঃ মস্তিষ্কের বন্ধু হলুদ
স্বাস্থ্য তথ্যঃ মস্তিষ্কের বন্ধু হলুদ
- By Health Info
- মস্তিস্ক ও স্নায়ুতন্ত্র
- Unrated
হলুদের একটি উপাদান ‘কারকিউমিন’ সম্পর্কে ইতোমধ্যে জানা গেছে যে, এটি সিস্টিক ফাইব্রোসিস প্রতিরোধ করে। জানা যায় যে, এই কারকিউমিন মস্তিষ্কের রোগ অ্যালঝেইমারস্ ডিজিজেরও প্রতিরোধক। এটি জেনেটিক পদ্ধতিতে তৈরি ইঁদুরের মস্তিষ্কের বিটা-অ্যামাইলয়েডের স্তূপকে ভেঙে দেয়। টেস্টটিউব পরীক্ষায় দেখা যায়, মানুষের বিটা-অ্যামাইলয়েড প্রোটিনের প্লাককে জমতে দেয় না। এ তথ্যগুলো জানিয়েছে জার্নাল অব বায়োলজিক্যাল কেমিস্ট্রি। গবেষক (ইউসিএলএ) দল জানায়, এই কারকিউমিন অ্যালঝেইমারস্ ডিজিজে অন্যান্য ওষুধের চেয়ে ভালো কাজ করে। কেননা, কারকিউমিনের আণবিক ভর কম। ফলে এটি সহজেই ‘ব্লাড ব্রেইন ব্যারিয়ার’ অতিক্রম করতে পারে। এটি বিটা-অ্যামাইলয়েডের প্রভাবে জারিত হওয়া এবং প্রদাহ হওয়ার বিপরীতে কাজ করে।
**************************
ডাঃ নাদিয়া আফরিন
দৈনিক নয়া দিগন্ত, ২২ মার্চ ২০০৯।
**************************
ডাঃ নাদিয়া আফরিন
দৈনিক নয়া দিগন্ত, ২২ মার্চ ২০০৯।