স্বাস্থ্যকথা - http://healthz.info
লংগো অপারেশন পাইলস চিকিৎসায় আধুনিক প্রযুক্তি
http://healthz.info/articles/1541/1/aaaaa-aaaaaaa-aaaaa-aaaaaaaa-aaaaaa-aaaaaaaaa/Page1.html
Health Info
 
By Health Info
Published on 04/25/2009
 
জীবনে কমবেশি পাইলসের সমস্যায় ভোগেননি এ রকম লোকের সংখ্যা খুব কম। পাইলস বলতে বুঝায় মলদ্বারে রক্ত যাওয়া, ব্যথা হওয়া, ফুলে ওঠা ও মলদ্বারের বাইরে কিছু অংশ ঝুলে পড়া আবার ভেতরে ঢুকে যাওয়া ইত্যাদি। এর চিকিৎসা হিসেবে আদিকাল থেকে বিভিন্ন পদ্ধতি চলে এসেছে; যেমন, ইনজেকশন পদ্ধতি, রিংলাইগেশন পদ্ধতি ও অপারেশন।

লংগো অপারেশন পাইলস চিকিৎসায় আধুনিক প্রযুক্তি

জীবনে কমবেশি পাইলসের সমস্যায় ভোগেননি এ রকম লোকের সংখ্যা খুব কম। পাইলস বলতে বুঝায় মলদ্বারে রক্ত যাওয়া, ব্যথা হওয়া, ফুলে ওঠা ও মলদ্বারের বাইরে কিছু অংশ ঝুলে পড়া আবার ভেতরে ঢুকে যাওয়া ইত্যাদি। এর চিকিৎসা হিসেবে আদিকাল থেকে বিভিন্ন পদ্ধতি চলে এসেছে; যেমন, ইনজেকশন পদ্ধতি, রিংলাইগেশন পদ্ধতি ও অপারেশন। ইনজেকশন পদ্ধতি ১৮৬৯ সালে আমেরিকায় শুরু হয়। এ পদ্ধতিটি প্রাথমিক এবং ছোট পাইলসে ভালো ফল দেয়, কিন্তু সুফল দীর্ঘস্থায়ী হয় না। এরপর ১৯৬২ সালে ইংল্যান্ডে রিংলাইগেশন পদ্ধতি আবিষ্কার হয়। রিংলাইগেশন পদ্ধতির ফলাফল খুব ভালো। ৮০-৯০ ভাগ পাইলস রোগী এ পদ্ধতিতে ভালো হন। কিন্তু শতকরা ১০-২০ ভাগ রোগীর অপারেশন প্রয়োজন। বিশেষ করে যাদের পাইলস বড় হয়েছে এবং বাইরে বেরিয়ে আসে। এ অবস্থায় প্রচলিত আধুনিক পদ্ধতিতে অপারেশন করা হয়। এ অপারেশনে মলদ্বারের চতুর্দিকে তিন জায়গায় বেশ কিছু জায়গা কেটে ফেলে দিতে হয়। যার ফলে অপারেশনের পর প্রচুর ব্যথা হয়, মলত্যাগের পর ব্যথা বেড়ে যায়, অনবরত সামান্য রক্ত ও পুঁজের মতো নিঃসরণ হয়। যার ফলে ক্ষতস্থান শুকাতে এক-দুই মাস সময় লাগে। অফিস থেকে কমপক্ষে এক মাস ছুটি নিতে হয়। অপারেশনের পর ক্ষেত্রভেদে মলদ্বার সঙ্কুচিত হয়ে জীবন দুর্বিষহ করে তোলে, আবার পায়খানা আটকে রাখার ক্ষমতা ব্যাহত হতে পারে। এরূপ বিভিন্ন সমস্যা নিয়ে রোগীকে এক থেকে দেড় মাস কাটাতে হতে পারে। মলদ্বারের চতুর্দিকের মাংস কাটার জন্য মলদ্বারের ভেতরের অনুভূতি কমে যায়। যার জন্য মল আটকে রাখার ক্ষমতার তারতম্য হতে পারে।

এহেন প্রেক্ষাপটে অধ্যাপক ডা. এন্টনিও লংগো, অধ্যাপক সার্জারি, ইউনিভার্সিটি অব প্যালেরমো, ইটালি ১৯৯৩ সালে একটি অত্যাধুনিক পদ্ধতি আবিষ্কার করেন, যার নাম খসষবস ঙহপড়থয়মসষ বা ঝয়থহলপন ঐথপশসড়ড়ভসমনপধয়সশী. অর্থাৎ অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মলদ্বার না কেটে পাইলস অপারেশন। এ পদ্ধতির ঈসষধপহয় বা চিকিৎসার দর্শন যুক্তি সম্পূর্ণ আলাদা। এ ক্ষেত্রে পাইলসটিকে একটি ঝুলেপড়া মাংসপিণ্ড হিসেবে মনে করা হয়। এই ঝুলে পড়া মাংসপিণ্ডের ভেতর অসংখ্য শিরা মলত্যাগের সময় প্রচণ্ড চাপে রক্তপাত ঘটায়। বিশেষ ধরনের যন্ত্রের (ঐপশসড়ড়ভসমনথল ঈমড়ধৎলথড় ঢ়য়থহলপড়, ঊলয়ভমধসষপ ঊষনসঢ়ৎড়বপড়ী, টঝঅ) সাহায্যে অপারেশনের ফলে ঝুলেপড়া পাইলস ভেতরে ঢুকে যাবে। মজার ব্যাপার হচ্ছে, এ পদ্ধতিতে আসলে পাইলসের স্থানে বা মলদ্বারে কোনো কাটা ছেঁড়া হয় না। সয়ংক্রিয় যন্ত্রের সাহায্যে কাটাছেঁড়া হয়, তবে তা মলদ্বারের অনেক গভীরে। এই যন্ত্রটি রেকটামের ভেতর একটি চক্রাকার মাংসপিণ্ড কেটে নিয়ে আসে। কাটা ছেঁড়া করে ওই যন্ত্রটিই আবার সেলাইও সেরে দেয়। যার কারণে কোনো ক্ষতস্থান থাকে না, আর ক্ষতস্থান থাকে না বলে শুকানোর প্রশ্ন আসে না। মলদ্বারের অনেক গভীরে যে স্থানটির নাম রেকটাম সেখানে কোনো ব্যথার অনুভূতি নেই। তাই এই অপারেশনের পর কোনোরূপ ব্যথা হয় না। তবে মলদ্বারে কিছু নাড়াচাড়া করা হয়, যার ফলে অপারেশনের পর অল্প ব্যথা হতে পারে। এ পদ্ধতিতে পাইলসের উৎপত্তিস্থল অর্থাৎ রেকটামের ভেতর অপারেশনের ফলে পাইলসের রক্ত সরবরাহের শিরাগুলো ব হয়ে যায়। এ পদ্ধতিতে গঠনগত দিক থেকে মলদ্বার সম্পূর্ণ অক্ষত থাকে। মলদ্বারে সামান্যতম কোনো কাটাছেঁড়া নেই। এটিই এই অপারেশনের নতুন দিক। যার কারণে অপারেশনের পর প্রচণ্ড ব্যথা নেই। রক্ত বা পুঁজ পড়ার সমস্যা নেই। ক্ষতস্থান শুকানোর জন্য দেড় মাস সময় দরকার নেই। মলদ্বার সরু হয়ে যাওয়ার সমস্যা নেই। দীর্ঘদিন ব্যথার ওষুধ ও এন্টিবায়োটিক খাওয়ার প্রয়োজন নেই। দীর্ঘদিন বিশ্রাম বা ছুটি নেয়ার প্রয়োজন নেই। পায়খানা আটকে রাখার ক্ষমতা ব্যাহত হওয়ার ভয় নেই। সর্বোপরি আবার পাইলস হওয়ার সম্ভাবনা অতি সামান্য অর্থাৎ শতকরা ২ ভাগ।

এ অপারেশনে অজ্ঞান করা হয় না, তবে কোমরের নিচের দিক অবশ করা হয়। অপারেশনের জন্য রোগীকে ২-৩ দিন হাসপাতালে থাকতে হয়। একটি অত্যাধুনিক বিশেষ ধরনের যন্ত্র ব্যবহার করতে হয় যেটি কিছুটা ব্যয়বহুল অর্থাৎ প্রায় ২০ হাজার টাকা। কিন্তু এ পদ্ধতির সুবিধাগুলো পর্যালোচনা করলে প্রায় সব রোগীই এতটুকু ত্যাগ স্বীকারে রাজি হবেন। ৫-১০ দিনের মধ্যে রোগী স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন। অন্য দিকে সাধারণ অপারেশন হলে রোগীকে এক থেকে দেড় মাস ছুটি নেয়া লাগতে পারে। ১৪ বছর ধরে আমরা মলদ্বারের চিকিৎসা করে আসছি এবং এ পর্যন্ত ৬৬ হাজার ৬৩৫ রোগীর চিকিৎসা ও অপারেশন করেছি। যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়ায় এ রোগের ওপর বৈজ্ঞানিক প্রব উপস্থাপন করেছি। আমাদের দেশের রোগীরা ২০-৪০ বছর পাইলস নিয়ে ভোগেন, কিন্তু অপারেশনের পরের যন্ত্রণার কথা ভেবে ভয়ে কোনো ডাক্তারই দেখান না।
গত ৮ জুন ২০০৩ সালে আমি প্রথম এই অত্যাধুনিক অপারেশন সাফল্যের সাথে বাংলাদেশে সম্পাদন করি। এরপর বিগত বছরগুলোর এ জাতীয় অপারেশন করে খুবই ভালো ফলাফল পেয়েছি। বিদেশে যেখানে এজাতীয় অপারেশনে কয়েক লাখ টাকা খরচ হবে সে তুলনায় আমাদের দেশে খরচ অত্যন্ত সীমিত। আমি মনে করি, সব মধ্যবিত্তের আওতায় থাকবে। রোগীরা পাইলস অপারেশন করতে চান না কয়েকটি কারণে, যেমন অপারেশনের পর মলত্যাগে ব্যথা হওয়া, ঘা শুকাতে দীর্ঘদিন লাগা, দীর্ঘদিন বিশ্রাম নেয়া প্রয়োজন, পায়খানা আটকে রাখার ক্ষমতা ব্যাহত হওয়ার ভয়, মলদ্বার সরু হয়ে যাওয়ার ভয় এবং পাইলস আবার হওয়ার ভয় ইত্যাদি। এ পদ্ধতিতে এজাতীয় সমস্যার পূর্ণ সমাধান রয়েছে।


**************************
অধ্যাপক ডাঃ এ কে এম ফজলুল হক
লেখকঃ বৃহদন্ত্র ও পায়ুপথ সার্জারি বিশেষজ্ঞ, চেয়ারম্যান, কলোরেকটাল সার্জারি, বঙ্গবু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা। চেম্বারঃ জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল, ৫৫, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা।
দৈনিক নয়া দিগন্ত, ১১ এপ্রিল ২০০৯।