স্বাস্থ্যকথা - http://healthz.info
সোয়াইন ফ্লুঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন নির্দেশনা
http://healthz.info/articles/1845/1/aaaaaaa-aaaaa-aaaaa-aaaaaaaaa-aaaaaaa-aaaa-aaaaaaaaa-/Page1.html
Health Info
 
By Health Info
Published on 09/13/2009
 
সোয়াইন ফ্লু প্রতিরোধী ওষুধ ব্যবহারের ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নতুন নির্দেশনা দিয়েছে। এতে যাদের অন্য কোনো জটিল রোগ নেই, তাদের অ্যান্টিভাইরাল ওষুধ গ্রহণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

সোয়াইন ফ্লুঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন নির্দেশনা
সোয়াইন ফ্লু প্রতিরোধী ওষুধ ব্যবহারের ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নতুন নির্দেশনা দিয়েছে। এতে যাদের অন্য কোনো জটিল রোগ নেই, তাদের অ্যান্টিভাইরাল ওষুধ গ্রহণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশ্বজুড়ে যত রোগী সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছে, বেশির ভাগ ক্ষেত্রে রোগের লক্ষণ সাধারণ ইনফ্লুয়েঞ্জার মতো এবং কোনো চিকিৎসা ছাড়াই তাদের এক সপ্তাহের মধ্যে সেরে উঠতে দেখা গেছে বলে সংস্থাটি জানিয়েছে। নির্দেশনায় ওসেলটামিভির ও জানামিভিরের মতো ওষুধ কেবল মারাত্মক সোয়াইন ফ্লু রোগী, যাদের হাসপাতালে ভর্তি করা প্রয়োজন, এ রকম রোগী অথবা হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ব্যবহার সীমিত রাখার পরামর্শ দিয়েছে। ওসেলটামিভির নিউমোনিয়ার ঝুঁকি কমায়। মহামারি ও মৌসুমি-উভয় ধরনের ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রেই নিউমোনিয়া মৃত্যুর সবচেয়ে বড় কারণ। এই নির্দেশনায় অবস্থার দ্রুত অবনতি হচ্ছে এমন সোয়াইন ফ্লু রোগীদের কাছে যত দ্রুত সম্ভব ওষুধ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার কথা বলা হয়েছে। এতে শিশুদের ক্ষেত্রে দ্রুত চিকিৎসা শুরুর ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তবে যেসব শিশুর বয়স পাঁচ বছরের ওপরে, স্বাস্থ্য ভালো এবং অন্য কোনো জটিল রোগ নেই, তাদের অ্যান্টিভাইরাল দেওয়ার প্রয়োজন নেই।

**************************
ওয়েব সাইট অবলম্বনে
কাজী ফাহিম আহমেদ 
প্রথম আলো, ২৬ আগস্ট ২০০৯