ব্রণ বয়ঃসন্ধিক্ষণে এমনকি যে কোনও বয়সীদের জন্য এক দুঃসহ যন্ত্রণা। প্রধানত হরমোনের পরিবর্তনের কারণে ব্রণ হয়। তবে খাদ্যাভ্যাস, ত্বক সঠিকভাবে পরিচর্যা না করা হলেও এ সমস্যা হতে পারে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান এর কার্যকর সমাধান দিয়েছে। কসমেটিক সার্জারি রেডিও ফালগারেশনের মাধ্যমে এর নিরাময় সম্ভব।
রেডিও ফালগারেশন
এটি একটি বিস্ময়কর কসমেটিক সার্জারি, যেটি ত্বকের নরম কোষগুলোতে ‘হাই-ফ্রিকোয়েন্সি রেডিও ওয়েবস’ প্রবাহ করে কাজ করে। রেডিও-ওয়েবস প্রবাহের সময় কোষের পানি গরম হয়ে বাষ্পে পরিণত হয়। ফলে কোষগুলো দ্রবীভূত হয়ে যায়। অর্থাৎ এটি ব্রণের ভেতরে শালজাতীয় পদার্থে রেডিও-ওয়েবস প্রবাহ করে তা দ্রবীভূত করে ফেলে। ফল ব্রণটি ধ্বংস হয়ে যায়।
প্রতিকারঃ ব্রণ যেহেতু হরমোন দ্বারা প্রভাবিত, সেহেতু এটি সব সময় নিয়ন্ত্রণে রাখতে হবে। ব্রণের উৎপত্তিতে ব্যাকটেরিয়ার ভূমিকা থাকায় উপযুক্ত মাত্রায় এন্টিবায়োটিক সেবন অপরিহার্য। এজন্য চাই ধৈর্য ও সচেতনতা। কিন্তু এসব চিন্তার অবসান ঘটিয়ে আধুনিক রেডিও ফালগারেশন সাধারণত সব ব্রণ ধ্বংস করে দেয়। সার্জারিটি গ্রহণ করার পরও ব্রণের ওষুধ বেশ কিছুদিন গ্রহণ করতে হয়। তাই সার্জারিটি গ্রহণ করে নিজেকে সুন্দর রাখুন ও অন্যকেও সুন্দর হতে বলুন।
**************************
ডাঃ একেএম মাহমুদুল হক (খায়ের)
লেখকঃ ত্বক, যৌন, সেক্স ও এলার্জি বিশেষজ্ঞ এবং কসমেটিক সার্জন, কনসালটেন্ট, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা। ফোনঃ ৯৩৩৮৯১১
দৈনিক যুগান্তর, ২৪ অক্টোবর ২০০৯।