স্বাস্থ্যকথা - http://healthz.info
পাঠকের প্রশ্ন বিশেষজ্ঞের উত্তর
http://healthz.info/articles/1994/1/aaaaaa-aaaaaa-aaaaaaaaaa-aaaaa/Page1.html
Health Info
 
By Health Info
Published on 11/30/2009
 
কিছুদিন থেকে আমার মুখের ত্বকে ভাসমান সরু লম্বা রক্তনালী দেখা দিয়েছে। এটি আমার মুখকে বিকৃত করে দিয়েছে। এর স্থায়ী সমাধান চাচ্ছি।

পাঠকের প্রশ্ন বিশেষজ্ঞের উত্তর

কিছুদিন থেকে আমার মুখের ত্বকে ভাসমান সরু লম্বা রক্তনালী দেখা দিয়েছে। এটি আমার মুখকে বিকৃত করে দিয়েছে। এর স্থায়ী সমাধান চাচ্ছি।
রুবি, ঢাকা ক্যান্টনমেন্ট।
- আপনার মুখের ত্বকের সমস্যাটির নাম হল ‘টেনালজিয়েকটাশিয়া’। এটি দেহের অন্যান্য জায়গায়ও হতে পারে। লেজারে এ সমস্যাটি সম্পূর্ণ ব্যথাহীন প্রক্রিয়ায় নির্মূল করতে সক্ষম।

আমি বিবাহিত। বয়স ৪০। এক সন্তানের পিতা। দীর্ঘদিন ধরে আমি স্ত্রীর সঙ্গে মিলনে ব্যর্থ। এতে আমার মানসিক সমস্যাও হচ্ছে। এর প্রতিকার কি?
আবুল বাশার, মিরপুর, ঢাকা।
- সম্ভবত আপনার সেক্স হরমোনের বৈষম্য দেখা দিয়েছে অথবা কোনও যৌন রোগও থাকতে পারে। একজন যৌন রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আমি অবিবাহিতা। বয়স ১৯। আমার মুখে-বুকে পুরুষের মতো লোমে ভরে গেছে। এ কারণে আমার সামাজিক কোনও অনুষ্ঠানে উপস্থিত হওয়া কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। আপনার পরমার্শ চাচ্ছি।
রহিমা, বরিশাল সদর।
- আপনার অবাঞ্ছিত লোমগুলো স্থায়ীভাবে উত্তোলনের জন্য লেজারের মতো কসমেটিক সার্জারি বাংলাদেশে সহজলভ্য। এর নেই কোনও ব্যথা বা পার্শ্বপ্রতিক্রিয়া। সঠিক সময়ে লোমগুলো নির্মূল না করলে এ বয়সেই বিভিন্ন জটিলতা সৃষ্টি হতে পারে।

আমার পায়ের বুড়ো আঙুলের নখে ফাটল ধরে হলুদ বর্ণ ধারণ করেছে। বর্তমানে নখ দুটো বিবর্ণ হয়ে পড়েছে। ওষুধ লাগিয়ে কোনও উপকার পাইনি।
মিসেস আনলিমা, উত্তরা, ঢাকা।
- আপনার নখে সম্ভবত ফাংগাস আক্রমণ করেছে। না দেখে বা ল্যাব পরীক্ষা না করে সঠিকভাবে কিছু বলা সম্ভব নয়। তাই একজন ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন।


**************************
ডাঃ একেএম মাহমুদুল হক (খায়ের)
ত্বক, যৌন, অ্যালার্জি ও কসমেটিক সার্জন, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা। ফোনঃ ৯৩৩৮৯১১
দৈনিক যুগান্তর, ৩১ অক্টোবর ২০০৯।