স্বাস্থ্যকথা

  • Home
  • Syndicate
  • Site Map
  • Contact Us
  • Bangla Problem
  • View Blogs
  • View Authors
  • Become an Author
  • Account Login
  • Submit Article
  • Submit Blog
  • My Account
  • My Submissions
  • Logout ()
  • Home
  • শিশুর স্বাস্থ্য
  • ভয় থেকে শিশুর খিঁচুনি

ভয় থেকে শিশুর খিঁচুনি

  • By Health Info
  • শিশুর স্বাস্থ্য
  • Rating: Unrated
ভয় থেকে শিশুর খিঁচুনি

">লীনার (ছদ্মনাম) বয়স সাড়ে চার বছর। প্রাণবন্ত ছুটন্ত এক শিশু। মা-বাবার সঙ্গে লীনা ঘুমাত। মা যখন দ্বিতীয় সন্তান প্রসব করলেন, তখন লীনাকে পাশের রুমে শোয়ার ব্যবস্থা করলেন। লীনা ভয় পাবে বলে তাদের বাসার মধ্যবয়সী এক কাজের মহিলাকে লীনার ঘরের মেঝেতে শোয়ার ব্যবস্থা করে দিলেন।
মা-বাবা খেয়াল করলেন, লীনার কেমন যেন মনমরা ভাব। অতটা কথা বলে না বা ছোটাছুটিও করে না।

মাঝেমধ্যে দৌড় দিয়ে এসে মাকে জড়িয়ে ধরে চিত্কার করে কেঁদে ওঠে, শক্ত হয়ে যায় আধা মিনিটের মতো। তারপর সব স্বাভাবিক। মা-বাবা মনে করতেন, ছোট ভাই হওয়ার কারণে বাবা-মাকে এতটা পাচ্ছে না, সে জন্য বুঝি এমনটা করে। যা হোক, ব্যাপারটা এতটা পাত্তা দিলেন না। ওকে নার্সারিতে ভর্তি করা হলো।
লীনার খুব স্কুলে যাওয়ার আগ্রহ। নতুন বইগুলো বারবার খুলে ছবি দেখে, আবার খুব সুন্দর করে গুছিয়ে বইগুলো ব্যাগে ভরে রাখে। বাবা-মা ভাবলেন, ওই স্বভাবটা বোধহয় এবার পাল্টাবে। কিন্তু না! বরং ওটা আগের থেকে আরও বেশি হচ্ছে। বাবা-মা বুঝে উঠতে পারছেন না, ওটা কেনই বা হচ্ছে এবং তাঁদের কী করা উচিত।

একদিন সকালে লীনা স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে স্কুলের ব্যাগ আনতে গিয়ে দেখে, তার সব বই-খাতা ব্যাগ থেকে বের করে টুকরো টুকরো করা। খাতায় রংপেনসিল দিয়ে হিজিবিজি আঁকা। বই-খাতার এই দশা দেখে সে জোরে কেঁদে উঠল। মা-বাবা দৌড়ে এলেন। তাঁরাও হতভম্ব। কে এই কাণ্ড করেছে। এই বাসায় বাবা-মা, লীনা আর ওই মধ্যবয়সী কাজের বুয়া ছাড়া তো কেউ থাকে না। গত রাতেও লীনা মায়ের কাছে পড়াশোনা করেছে। তাহলে রাতে এটা করল কে?
মা কাজের বুয়াকে ডেকে জিজ্ঞেস করলেন। সে তক্ষুনি স্বীকার করল যে সে এটা করেছে এবং সে আরও বলল, সে মাঝেমধ্যে গভীর রাতে লীনার গলা চেপে ধরে। লীনা তখন নীল হয়ে যায় ও শক্ত হয়। তখন ও তাকে ছেড়ে দেয়। বাবা-মা তো শুনে পাথর হয়ে গেলেন। তারপর একটু পরে জিজ্ঞেস করলেন, ‘কেন তুমি এটা করো।’ সে উত্তর দিল, ‘আমি জানি না, তবে আমার ভালো লাগে, তাই এটা করি।’ মা লীনাকে বুকে জড়িয়ে ধরে ওকে নিয়ে হাসপাতালে এলেন। চিকিত্সক লীনার সব ইতিহাস শুনলেন এবং বললেন, লীনা যে জড়িয়ে ধরে চিত্কার করে উঠে শক্ত হয়ে যায়, ওটা এক ধরনের খিঁচুনি। যাকে বলে কমপ্লেক্স পারশিয়াল সিজার। মাথার একটা পরীক্ষা ইইজি করে পাওয়া গেল, মস্তিষ্কের একটা জায়গা থাকে, যাকে বলে টেমপোরাল লোব, ওখান থেকে তার খিঁচুনি হচ্ছে।

কীভাবে এটা হলো
কাজের বুয়া যখন ওর গলা চেপে ধরে, তখন ওর মস্তিষ্ক কিছুক্ষণের জন্য অক্সিজেন পায় না, যার ফলে মস্তিষ্কের ওই টেমপোরাল লোবে অক্সিজেনের অভাবে একটা দাগ পড়ে। সেই দাগ থেকেই খিঁচুনি হচ্ছে। অক্সিজেনের অভাবে পুরো মস্তিষ্কেই আঘাত হানে, তবে স্থায়ী দাগ পড়ে যায়, যদি অক্সিজেনের অভাবটা বেশি দিন থাকে।

কিন্তু কাজের বুয়া কেন এমন করে। চিকিত্সক বললেন, এটা এক ধরনের মানসিক রোগ। বাইরে থেকে কিছুই বোঝার উপায় নেই।

পরামর্শ: সন্তানকে কার কাছে রাখছেন, সেদিকটা খতিয়ে দেখুন।


*************************
সেলিনা ডেইজী
সহযোগী অধ্যাপক, শিশু, শিশু নিউরোলজি ও
ক্লিনিক্যাল নিউরোফিজিওলজি
ঢাকা মেডিকেল কলেজ
প্রথম আলো, ১৮ নভেম্বর ২০০৯।

Spread The Word

  • del.icio.us it
  • Digg this
  • Furl
  • Reddit
  • Yahoo! this!
  • StumbleUpon
  • Google Bookmarks
  • Live Favorites
  • Technorati

How would you rate the quality of this article?
Rating: * Poor Excellent
 


Categories

  • নাক, কান, গলা
  • হৃৎযন্ত্র, রক্ত ও রক্তসংবহনতন্ত্র
  • ফুসফুস ও শ্বাসনালী
  • পাকস্থলী ও পরিপাকতন্ত্র
  • কিডনী ও মূত্রসংবহনতন্ত্র
  • লিভার
  • চক্ষু
  • দাঁত ও মাড়ি
  • নখ ও চুল
  • মস্তিস্ক ও স্নায়ুতন্ত্র
  • প্রোস্টেট গ্লান্ড
  • মাংশপেশী
  • হাত ও পা
  • হাড়
  • ত্বক
  • মুখ ও জিহবা
  • শিশুর স্বাস্থ্য
  • নারীর স্বাস্থ্য
  • পুরুষের স্বাস্থ্য
  • প্রসূতির স্বাস্থ্য
  • মানসিক স্বাস্থ্য
  • বয়ঃসন্ধি
  • প্রাথমিক চিকিৎসা
  • বার্ধক্যের সাধারন সমস্যা
  • শারিরিক ও মানসিক ফিটনেস
  • মাদকাসক্তি ও প্রতিকার
  • পরিবার পরিকল্পনা
  • ভেষজ সম্পদ
  • হেলথ টিপস
  • ঘুম
  • রোগ, কারণ ও প্রতিরোধ
  • ক্যান্সার
  • সমস্যা ও সমাধান
  • খাদ্য ও পুষ্টি
  • আধুনিক চিকিৎসা
  • স্বাস্থ্য সংবাদ
  • সতর্কতা
  • অন্যান্য
  • ব্যক্তিত্ব

Article Options

  • Email to Friend
  • Print Article
  • Remove from Favorites
  • Add to Favorites
  • Remove from 'Articles to Read'
  • Add to 'Articles to Read'

Your Favorite Articles

  • বিশ্ব হেপাটাইটিস দিবস ভাবনা
  • ভিটামিন ‘সি’-এর কার্যক্ষমতা
View All Favorites

Articles to Read

  • প্রি-ম্যাচিউর ইজাকুলেশন: পুরুষের স্বাস্থ্য সমস্যা
  • সুস্থ থাকার ২০ সূত্র

You Recently Viewed...

  • ভিটামিন-সি মাংসপেশি বৃদ্ধি করে
  • আয় ঘুম আয়
  • হাসুন এবার প্রাণ খুলে
  • রক্তশুন্যতায় মুখের রোগ এবং তার প্রতিকার
  • ডায়াবেটিস প্রতিরোধে আমরা সবাই

Popular Authors

  • Health Info
  • Article Poster
  • Daily Prothom Alo
  • Daily Naya Diganta
  • Daily Ittefaq
  • Daily Amardesh
  • Daily Jaijaidin
No popular authors found.

Recent Blogs

View all blogs

Popular Articles

  • প্রি-ম্যাচিউর ইজাকুলেশন: পুরুষের স্বাস্থ্য সমস্যা By Health Info | 11/15/2008
  • উত্তেজক ওষুধ খাবেন না- প্রয়োজন ফিটনেস By Health Info | 05/24/2008
  • তরুণদের বিয়ে ভীতি By Daily Ittefaq | 03/12/2008
  • কালোজিরাঃ রোগ প্রতিরোধে By Daily Naya Diganta | 11/20/2007
  • নারীস্বাস্থ্য সমস্যা By Article Poster | 12/29/2007
No popular articles found.


-->

স্বাস্থ্যকথা