স্বাস্থ্যকথা - http://healthz.info
মস্তিষ্ক সতেজ রাখতে খাদ্য
http://healthz.info/articles/2016/1/aaaaaaaa-aaaa-aaaaa-aaaaa/Page1.html
Health Info
 
By Health Info
Published on 11/30/2009
 
সঠিক খাদ্য গ্রহণের মাধ্যমে আমরা মস্তিষ্ককে সতেজ রাখতে সক্ষম। খাদ্যাভ্যাসে পরিবর্তনের মাধ্যমে আপানি আপনার স্মৃতিশক্তি বাড়াতে পারেন কিংবা মস্তিষ্কের বুড়িয়ে যাওয়া রোধ করতে পারেন। এবার জেনে নেয়া যাক কি সেই খাদ্য উপাদানগুলো।

মস্তিষ্ক সতেজ রাখতে খাদ্য

সঠিক খাদ্য গ্রহণের মাধ্যমে আমরা মস্তিষ্ককে সতেজ রাখতে সক্ষম। খাদ্যাভ্যাসে পরিবর্তনের মাধ্যমে আপানি আপনার স্মৃতিশক্তি বাড়াতে পারেন কিংবা মস্তিষ্কের বুড়িয়ে যাওয়া রোধ করতে পারেন। এবার জেনে নেয়া যাক কি সেই খাদ্য উপাদানগুলো।

ওমেগা থ্রি ফ্যাটি এসিড

নানারকম খাদ্যে ওমেগা থ্রি ফ্যাটি এসিড পাওয়া যায়। আর এই ওমেগা থ্রি ফ্যাটি এসিড স্নায়ু কোষের প্রাচীরের গঠন বজায় রেখে এক স্নায়ু কোষ থেকে অপর স্নায়ুকোষে যোগাযোগ সহায়তা করে।

অ্যান্টিঅক্সিডেন্ট

অ্যান্টিঅক্সিডেন্টের নাম আজকাল আমরা অনেকেই জানি। ভিটামিন ‘এ’, ‘সি’ ও ‘ই’ কে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট বলি। তাজা, রঙিন ফল ও শাক সবজিতে এগুলো পাওয়া যায়। অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্ক কোষের ক্ষয় রোধ করে ও স্মৃতিশক্তি দৃঢ় রাখতে সহায়তা করে।

কোলিন

দুধ, ডিম, গরুর যকৃত ও বাদামে রয়েছে কোলিন, কোলিন স্মৃতি শক্তিকে দীর্ঘায়িত করতে সহায়তা করে। গর্ভবতী মায়েরা কোলিন সমৃদ্ধ খাবার গ্রহণ করলে গর্ভস্থ শিশুর মস্তিষ্ক গঠনে সহায়তা হয়।

শর্করা

তাজা ফল ও শস্য থেকে প্রাপ্ত কর্শকরা মস্তিষ্কের জন্য প্রয়োজন। এরা মস্তিষ্কে পুষ্টি যোগায় ও স্মৃতিশক্তির জন্য কাজ করে।

**************************
দৈনিক ইত্তেফাক, ৭ নভেম্বর ২০০৯।