স্বাস্থ্যকথা - http://healthz.info
নারীস্বাস্থ্য সমস্যা
http://healthz.info/articles/2239/1/aaaaaaaaaaaaa-aaaaaa-/Page1.html
Health Info
 
By Health Info
Published on 05/8/2010
 
নারীস্বাস্থ্য সমস্যা পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞের চেম্বার থেকে

নারীস্বাস্থ্য সমস্যা


সমস্যা: আমার বয়স ২৪, বিবাহিত। ওজন ৭০ কেজি, উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। আমি অনিয়মিত মাসিকের সমস্যায় ভুগছি। প্রায় সাত বছর ধরে দুই থেকে তিন মাস পর পর মাসিক হচ্ছে। দুজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ দেখিয়েছি। আলট্রাসনোগ্রাম ও রক্ত পরীক্ষা করিয়েও কোনো সমস্যা চিহ্নিত করা যায়নি।

প্রথমজন একটি ট্যাবলেট খেতে বলেন। খাওয়ার পর মাসিক হয়। ওষুধ না খেলে আবার সমস্যা দেখা দেয়। কোমর ও পিঠে প্রচণ্ড ব্যথা হয়। কাজ করলে এবং পিরিয়ড বন্ধ হলে ব্যথা বেশি হয়। দ্বিতীয়বার আরেকজন বিশেষজ্ঞকে দেখালে তিনি পরীক্ষা করিয়ে কোনো সমস্যা না পেয়ে চার মাস আরেকটি ট্যাবলেট খেতে দেন।

সেটি খাওয়ার পর চার মাস মাসিক নিয়মিত হয়। তারপর মাসিক বন্ধ হয়ে যায়। পরে আরও তিনটি ওষুধ দেন চার মাসিককালীন খাওয়ার জন্য। কিন্তু চার মাস ওষুধ সেবনকালীন মাসিক হয়। তারপর আবার মাসিক বন্ধ হয়ে যায়। আমি মনে করেছি কনসিভ করেছি। কিন্তু পরীক্ষা করে বুঝি স্রাব বন্ধ হয়ে গেছে। আপা, আমি এর সমাধান চাই এবং কীভাবে মা হতে পারি তার উপায় বলুন।
নাম প্রকাশে অনিচ্ছুক
মীরসরাই, চট্টগ্রাম।

পরামর্শ: আপনার ওজন আরও পাঁচ কেজি কমানোর চেষ্টা করলে ভালো হয়। রক্ত পরীক্ষা করিয়েছেন লিখেছেন, তবে সেটা রক্তের হরমোন লেভেল কি না জানাননি। হরমোন লেভেল ঠিক থাকলে অনিয়মিত মাসিক হওয়ার কথা নয়। আপনি আপনার পরীক্ষার রিপোর্টগুলো আবার দেখুন।

যদি হরমোন পরীক্ষা করা হয়ে থাকে এবং সেটা নরমাল লেভেলে থাকে তবে ট্যাবলেট লেট্রাল (২.৫ মিলিগ্রাম) একটি করে দিনে ২ বার মাসিকের দ্বিতীয় দিন থেকে ৫ দিন খাবেন অন্তত ৩ মাস। এতেও ফল না হলে আবারও স্ত্রীরোগ বিশেষজ্ঞ অথবা ইনফার্টিলিটি বিশেষজ্ঞের সঙ্গে দেখা করে পরামর্শ নিন।

*************************
রওশন আরা খানম, স্ত্রীরোগ বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা
দৈনিক প্রথম আলো, ২৪ ফেবুয়ারি ২০১০।