স্বাস্থ্যকথা - http://healthz.info
ব্রণের কসমেটিক সার্জারি
http://healthz.info/articles/269/1/aaaaaa-aaaaaaa-aaaaaaaa--/Page1.html
Article Poster
 
By Article Poster
Published on 03/1/2008
 
আধুনিক ফ্যাশন-সচেতন সুন্দরী নারীরা রুপচর্চা করেন। কারণ রূপই যেন যৌবনের রূপকার। আর যৌবনের সুরক্ষাই হলো প্রতিটি নারীর যেন তপস্যা। কিন্তু এ রূপচর্চায় যদি কোনো প্রতিবন্ধকতা আসে, তবে তো দুশ্চিন্তার অন্ত থাকে না। এ যেন এক দুঃসহ যাতনা। ব্রণ হলো সে রকম একটি প্রতিবন্ধক, যেটি আজকের কসমেটিক জগতে এক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। কারণ, এটি মুখশ্রীকে দীর্ঘস্হায়ী বিকৃত করে তোলে।

ব্রণের কসমেটিক সার্জারি

আধুনিক ফ্যাশন-সচেতন সুন্দরী নারীরা রুপচর্চা করেন। কারণ রূপই যেন যৌবনের রূপকার। আর যৌবনের সুরক্ষাই হলো প্রতিটি নারীর যেন তপস্যা। কিন্তু এ রূপচর্চায় যদি কোনো প্রতিবন্ধকতা আসে, তবে তো দুশ্চিন্তার অন্ত থাকে না। এ যেন এক দুঃসহ যাতনা। ব্রণ হলো সে রকম একটি প্রতিবন্ধক, যেটি আজকের কসমেটিক জগতে এক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। কারণ, এটি মুখশ্রীকে দীর্ঘস্হায়ী বিকৃত করে তোলে। কিন্তু আর কেন ভাবনা? কারণ, বিস্ময়কর কসমেটিক সার্জারি-‘রেডিও ফালগারেশন’ এখন হাতের নাগালে।

রেডিও ফালগারেশন
এটি এক বিস্ময়কর কসমেটিক সার্জারি, যেটি ত্বকের নরম কোষগুলোতে ‘রেডি ওয়েবস’ প্রবাহ করে কাজ করে। রেডিও ওয়েবস প্রবাহের সময় কোষের পানি গরম হয়ে বাষ্পে পরিণত হয়। ফলে কোষগুলো দ্রবীভুত হয়ে যায়, তেমনি এটি ব্রণের ভেতরের শাল জাতীয় পদার্থ ‘রেডিও ওয়েবস’ প্রবাহ করে দ্রবীভুত করে ফেলে। ফলে ব্রণটি ধ্বংস হয়ে যায়।

প্রতিকার
ব্রণ যেহেতু হরমোন দ্বারা প্রভাবিত, সেহেতু এটি সব সময় নিয়ন্ত্রণে রাখতে হবে। ব্রণের উৎপত্তিতে ব্যাকটেরিয়ার ভুমিকা থাকায় দীর্ঘস্হায়ী এন্টিবায়োটিক সেবন অপরিহার্য। এজন্য চাই ধৈর্য ও সচেতনতা। কিন্তু সব চিন্তার অবসান ঘটিয়ে আজকের আধুনিক রেডিও ফালগারেশন মাত্র এক দিনের মধ্যে কোনো পার্শ্ব-প্রতিকার ছাড়াই সব ব্রণ ধ্বংস করে দিতে সক্ষম।

উপসংহার
‘রেডিও ফালগারেশন’ বর্তমান কসমেটিক জগতের সর্বাধুনিক সংস্করণ। বলতে গেলে এটি সৌন্দর্য পিপাসুদের জন্য যেন এক রেভ্যুলিউশন, অর্থাৎ এক নবজাগরণ। মনে রাখতে হবে, সার্জারিটি গ্রহণ করার পরও ব্রণের ওষুধ বেশ কিছুদিন গ্রহণ করতে হবে। তাই সার্জারিটি গ্রহণ করে নিজকে সুন্দর রাখুন এবং অন্যকেও সুন্দর হতে বলুন।


**************************
ডা. একেএম মাহমুদুল হক (খায়ের)
লেখকঃ কনসালটেন্ট, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা
দৈনিক আমারদেশ, ০১ মার্চ ২০০৮