গরমের টিপস
- By Health Info
- হেলথ টিপস
- Unrated
গরমে শরীর বেশি ঘামে। ঘামের সঙ্গে লবণ ও মিনারেল শরীর থেকে বেরিয়ে ক্লান্তি নিয়ে আসে। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স বা খনিজ লবণের তারতম্যে রোগী অজ্ঞান হয়ে যায়। শকে চলে যেতে পারে হিট স্ট্রোকে।
?? এ সময় বেশি করে পানি পান করুন, তরল খাবার বেশি খান।
?? ঢিলেঢালা সুতির পোশাক পরুন।
?? শিশু ও বয়স্কদের যাতে পানিস্বল্পতা দেখা না দেয় সে জন্য লবণপানি, লেবুর শরবত পান করান।
?? সাধারণ সময়ের চেয়ে ছয় থেকে আট গ্লাস বেশি পানি পান করুন।
?? কোমল পানীয় বাদ দিয়ে ডাবের পানি খান। এতে পটাশিয়ামসহ বিভিন্ন মিনারেল পাবেন, তৃষ্ণা তো মিটবেই।
**************************
প্রথম আলো, ২৩ এপ্রিল ২০০৮