স্বাস্থ্যকথা - http://healthz.info
ত্বকের সমস্যা
http://healthz.info/articles/49/1/aaaaaa-aaaaaa/Page1.html
Daily Prothom Alo
 
By Daily Prothom Alo
Published on 11/29/2007
 
(ডা· রাশেদ মোহাম্মদ খান) আপনি আপাতত মাথায় অ্যান্টিডেনড্রাফ শ্যাম্পু কিটোকোনাজল দুই শতাংশ সপ্তাহে দুবার ব্যবহার করতে থাকুন| এ ছাড়া ইরিত্রোমাইসিন দুই শতাংশ লোশন দিনে দুবার করে মুখে ব্যবহার করুন|

ত্বকের সমস্যা
সমস্যাঃ আমার বয়স ১৮ বছর| দু-তিন বছর ধরে সব সময়ই আমার মুখে খুব ছোট-বড় মিলিয়ে ১০-১৫টা ব্রণ বা গোটা থাকে| ব্রণ চলে গেলে দাগ খুব তাড়াতাড়ি চলে যায়| একটা ব্রণ চলে গেলে আরেকটা বের হয়| এভাবে চলতেই থাকে| সাধারণত একই স্থানের ত্বকে বারবার বের হয়| এমনকি বেশ কয়েক দিন ধরে আমার মাথার ত্বকেও এটা হচ্ছে| এ জন্য মাঝেমধ্যে মাথা ব্যথাও করে| আমি যথেষ্ট পরিচ্ছন্ন থাকি, সুষম খাবার ও পানি খাই, ঘুমের সমস্যা নেই, মাথায় উকুন নেই, খুশকি থাকলেও তা বেশি নয়| কলেজ ও কোচিংয়ের জন্য দিনের বেশির ভাগ সময় বাইরে থাকি এবং মাথায় বেশ শক্ত করে স্কার্ফ পরি| চিকিৎসকের পরামর্শমতো দিনে পাঁচবার লিকুইড হ্যান্ড ওয়াশ দিয়ে মুখ ধুই| এতে কিছুটা উন্নতি হলেও সম্পূর্ণ সমাধান হয়নি| তিনি আমাকে একটা ওষুধ দিতে চেয়েছিলেন| এটা ব্যবহারে একসঙ্গে প্রচুর ব্রণ উঠবে, কিন্তু আমি ভয়ে তা নিইনি| আমার সমস্যাগুলোর ব্যাপারে পরামর্শ দিলে কৃতজ্ঞ থাকব|

সাবরিনা, ঢাকা|

পরামর্শঃ আপনি আপাতত মাথায় অ্যান্টিডেনড্রাফ শ্যাম্পু কিটোকোনাজল দুই শতাংশ সপ্তাহে দুবার ব্যবহার করতে থাকুন| এ ছাড়া ইরিত্রোমাইসিন দুই শতাংশ লোশন দিনে দুবার করে মুখে ব্যবহার করুন| আপনি প্রতিদিন দুবার সাবান দিয়ে মুখ ধোবেন| এর পরও মুখ ধোয়ার দরকার হলে শুধু পানি দিয়ে ধুয়ে নেবেন (স্বাভাবিক তাপমাত্রার)| এ চিকিৎসায় আপনার ব্রণ ও অন্য সমস্যাগুলো আস্তে আস্তে কেটে যাওয়ার কথা| মুখে কোনো রকম খোঁটাখুঁটি
করবেন না বা চুলকাবেন না| মুখে যেকোনো রকম প্রসাধনসামগ্রী যতটুকু সম্ভব কম ব্যবহার করবেন| কিছুদিনের মধ্যে সমস্যা না কমলে অভিজ্ঞ চর্মরোগ-বিশেষজ্ঞের সঙ্গে দেখা করুন|

***********************************
লেখকঃ ডা· রাশেদ মোহাম্মদ খান
ত্বকবিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল।
উৎসঃ দৈনিক প্রথম আলো, ৩১ অক্টোবর ২০০৭