স্বাস্থ্যকথা - http://healthz.info
আ প না র স ম স্যা
http://healthz.info/articles/550/1/a-a-aa-a-a-a-aaaa/Page1.html
Health Info
 
By Health Info
Published on 05/25/2008
 
সমস্যাঃ মিসেস লায়লা, গুলশান ঢাকা থেকে জানতে চেয়েছেন­ ‘ওষুধ নিয়মিত খেলে কি ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে’।

আ প না র স ম স্যা

সমস্যাঃ মিসেস লায়লা, গুলশান ঢাকা থেকে জানতে চেয়েছেন­ ‘ওষুধ নিয়মিত খেলে কি ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে’।

সমাধানঃ এক কথায় বলতে হলে বলব­ ‘না’। কারণ ওষুধ ছাড়াও আরো দু’টি বিষয় ডায়াবেটিস চিকিৎসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এক. খাদ্য নির্বাচন,
দুই. ব্যায়াম।

তাই মিষ্টি ও মিষ্টিজাতীয় খাবার বর্জনসহ অধিক পরিমাণ টক ফল ও শাকসবজি এবং পরিমাণমতো শর্করা, আমিষ ও চর্বিজাতীয় খাবার খেতে হবে এবং সপ্তাহে অন্তত তিন-চার দিন ৩০-৪০ মিনিট করে মুক্ত বায়ুতে কাপড়ের জুতা পায়ে একটু জোরে জোরে হাঁটতে হবে। মনে রাখবেন, এই দু’টি নিয়ম ভালোভাবে মেনে চললে হয়তো আপনার ওষুধ খাওয়া প্রয়োজন নাও হতে পারে।

সমস্যাঃ ২৪ বছর বয়সী মিসেস লাবনী, চকবাজার, ফরিদপুর থেকে জানতে চেয়ে চিঠি লিখেছেন­ তার শরীরের অতিরিক্ত ওজন ও মুখে অস্বাভাবিক লোমের চিকিৎসা সম্পর্কে।

সমাধানঃ এ রোগের নাম ‘হারসুটিজম’ বা হরমোনজনিত একটি সমস্যা। শরীর মুটিয়ে যাওয়া এ সমস্যার অন্যতম একটি কারণ। একজন হরমোন বিশেষজ্ঞের সাথে সরাসরি যোগাযোগ করতে পারলে ভালো হয়। কারণ আপনাকে খাবারের নিয়মাবলি ও ব্যায়াম সম্পর্কে বিস্তারিত জানতে হবে। আপাতত খুব ভোরে ঘুম থেকে উঠুন, হাত-মুখ ধুয়ে ২০-৩০ মিনিট করে হাঁটুন ও দড়ি দিয়ে যতক্ষণ ভালো লাগে লাফালাফি করুন। ফাস্ট ফুড, তৈলাক্ত খাবার, গরু, খাসি, ডিমের কুসুম, ইলিশ-চিংড়ি ও মিষ্টি খাওয়া বাদ দিন। শাকসবজি ও টক ফল যত খুশি খেতে থাকুন। ভাত-রুটি প্রতি দিন যে পরিমাণ খাচ্ছেন তার চেয়ে শতকরা ২৫ ভাগ কমিয়ে দিন এবং ১২-১৫ গ্লাস পানি খান। ৯টার দিকে রাতের খাবার খেয়ে ১১টার দিকে ঘুমিয়ে পড়ুন। ওপরের নিয়মের পাশাপাশি রোজ মেটফো (৫০০ মিলিগ্রাম) বড়ি একটা সকালে ও একটা রাতে খাবার পর খাওয়া শুরু করুন।
 
**************************
উত্তর দিয়েছেন... ডা. বিমল কুমার আগরওয়ালা
ডায়াবেটোলোজিস্ট অ্যান্ড এন্ডোক্রাইনোলোজিস্ট
সুমনা হাসপাতাল
৩, ৪, পাটুয়াটুলি,
সদরঘাট, ঢাকা।
দৈনিক নয়া দিগন্ত, ২৫ মে ২০০৮