স্বাস্থ্যকথা - http://healthz.info
মেয়েলি সমস্যা
http://healthz.info/articles/74/1/aaaaaa-aaaaaa/Page1.html
Daily Prothom Alo
 
By Daily Prothom Alo
Published on 11/29/2007
 
(অধ্যাপক ডা· আনোয়ারা বেগম ) আমার বয়স ২১ বছর| আমার উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি, ওজন ৪০ কেজির কিছু বেশি| প্রথম মাসিক হয় সাড়ে ১৩ বছর বয়সে| তখন থেকে এটি নিয়মিত নয়| প্রথম দু-তিন বছর অনিয়মিতভাবে মাসিক হতো|

মেয়েলি সমস্যা

সমস্যাঃ আমার বয়স ২১ বছর| আমার উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি, ওজন ৪০ কেজির কিছু বেশি| প্রথম মাসিক হয় সাড়ে ১৩ বছর বয়সে| তখন থেকে এটি নিয়মিত নয়| প্রথম দু-তিন বছর অনিয়মিতভাবে মাসিক হতো| দু-তিন মাস বা চার মাস পরপর, কখনো আরও বেশি সময়েরও হেরফের হতো| কিন্তু দু-আড়াই বছর ধরে সমস্যাটা বেশি দেখা দিয়েছে| এমনও হয়েছে, ছয় মাসের বেশি সময় ধরে মাসিক হয়নি| দুই বছর আগে বিশেষজ্ঞ দেখিয়ে ওষুধ খেয়েছি| আলট্রাসনোগ্রাম করেছি| রিপোর্ট স্বাভাবিক| ওষুধ খেলে শরীর খারাপ হয়, না খেলে বন্ধ হয়ে যায় মাসিক| একজন চিকিৎসক বলেন, বিয়ে হলে নাকি ঠিক হয়ে যাবে| আমি পড়াশোনা করছি| পড়াশোনা শেষ না করে বিয়ে করব না| আমি এমনিতে সুস্থ আছি| তবে অনেক দিন ধরে আমার ওজন বাড়ছে না| খাওয়া-দাওয়া পরিমাণমতোই করি| মাসিক নিয়মিত হচ্ছে না কেন, জানাবেন কি?
নাম প্রকাশে অনিচ্ছুক
মাদারীপুর|

পরামর্শঃ এ বয়সে ছয় মাস মাসিক বন্ধ থাকাটা স্বাভাবিক নয়| আপনার সমস্যা নির্ণয়ের জন্য শুধু আলট্রাসনোগ্রাম করলে হবে না| সঙ্গে অন্যান্য পরীক্ষা-যেমন হরমোন, এফআর, রক্তে চিনির মাত্রা ইত্যাদি পরীক্ষা করে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে দেখা করুন| পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট দেখে তিনি চিকিৎসার ব্যাপারে পদক্ষেপ নেবেন| বয়স ও উচ্চতার তুলনায় আপনার শরীরের ওজন কম| ওজন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করুন| সম্পূর্ণ দুশ্চিন্তামুক্ত থাকার চেষ্টা করুন| পুষ্টিকর খাবার নিয়মিত ও পরিমিত পরিমাণে খান|

**********************************
লেখকঃ অধ্যাপক ডা· আনোয়ারা বেগম
সাবেক বিভাগীয় প্রধান
স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
উৎসঃ দৈনিক প্রথম আলো, ২৪ অক্টোবর ২০০৭