স্বাস্থ্যকথা

স্তন ক্যান্সার

সব নারী স্তন ক্যানসারের জন্য সমান ঝুঁকিপূর্ণ নয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এ রোগের ঝুঁকিও বাড়তে থাকে। ২০ বছর বয়সের আগে স্তন ক্যানসারের ঝুঁকি থাকে না বললেই চলে। স্তন ক্যানসার পুরোপুরি প্রতিরোধ করা না গেলেও, এ রোগের ঝুঁকি অনেকটা কমানো যায়। এ জন্য শারীরিক পরিশ্রম, নিয়মিত ব্যায়াম, ওজন স্বাভাবিক রাখা, প্রতিদিন ফলমূল-শাকসবজি খাওয়া, শিশুকে মায়ের দুধ খাওয়ানো প্রভৃতি প্রয়োজন।
স্তন ক্যান্সার নির্ণয়ের জন্য বেশ কিছু পদ্ধতি রয়েছে। এসব পদ্ধতিতে পরীক্ষা-নিরীক্ষা করে রোগের অবস্থা বোঝা যায়।
মহিলাদের স্তন গঠিত হয় অনেকগুলো লবিউলস বা লতি দিয়ে যার ভেতরে থাকে গস্নান্ডস ( যা দুধ তৈরী করে), ডাক্টস (ছোট ছোট নালী) যেগুলো লবিউল থেকে দুধ বহন করে স্তনের বোঁটায় নিয়ে যায়, চর্বি, সংযোগকারী টিস্যু, রক্তনালী, লসিকা নালী ইত্যাদি দ্বারা। একজন মহিলার দুই স্তনের আকারের তারতম্য হওয়া খুবই স্বাভাবিক। স্তনের একটা অংশ বগলের নিচে পর্যন্ত চলে যায়।


Categories

No popular authors found.


-->