স্বাস্থ্যকথা

মস্তিস্ক ও স্নায়ুতন্ত্র

(Page 1 of 2)   
« Prev
  
1
  2  Next »
শরীরের স্বাভাবিক কাজকর্মের জন্য খাদ্য ও ব্যায়ামের মতো ঘুমও আবশ্যক। বস্তুত ঘুম দরকার বেঁচে থাকার জন্য। স্মৃতিশক্তি সংহত বা দৃঢ় করার জন্যও ঘুম চাই। বিশেষ করে সাম্প্রতিক সময়ে পড়া বা শেখা বিষয়গুলোকে মনে রাখার জন্য ঘুম দরকার। ব্যাপারটি ছাত্রদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বলেন বোস্টনের হার্ভার্ড মেডিকেল স্কুলের ঘুম গবেষক জেফরি এম ইলেনবোগেন।
শরীরের স্বাভাবিক কাজকর্মের জন্য খাদ্য ও ব্যায়ামের মতো ঘুমও আবশ্যক। বস্তুত ঘুম দরকার বেঁচে থাকার জন্য। স্মৃতিশক্তি সংহত বা দৃঢ় করার জন্যও ঘুম চাই। বিশেষ করে সাম্প্রতিক সময়ে পড়া বা শেখা বিষয়গুলোকে মনে রাখার জন্য ঘুম দরকার। ব্যাপারটি ছাত্রদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বলেন বোস্টনের হার্ভার্ড মেডিকেল স্কুলের ঘুম গবেষক জেফরি এম ইলেনবোগেন।

স্বাস্থ্য তথ্যঃ মস্তিষ্কের বন্ধু হলুদ

হলুদের একটি উপাদান ‘কারকিউমিন’ সম্পর্কে ইতোমধ্যে জানা গেছে যে, এটি সিস্টিক ফাইব্রোসিস প্রতিরোধ করে। জানা যায় যে, এই কারকিউমিন মস্তিষ্কের রোগ অ্যালঝেইমারস্‌ ডিজিজেরও প্রতিরোধক। এটি জেনেটিক পদ্ধতিতে তৈরি ইঁদুরের মস্তিষ্কের বিটা-অ্যামাইলয়েডের স্তূপকে ভেঙে দেয়। টেস্টটিউব পরীক্ষায় দেখা যায়, মানুষের বিটা-অ্যামাইলয়েড প্রোটিনের প্লাককে জমতে দেয় না। এ তথ্যগুলো জানিয়েছে জার্নাল অব বায়োলজিক্যাল কেমিস্ট্রি। গবেষক (ইউসিএলএ) দল জানায়, এই কারকিউমিন অ্যালঝেইমারস্‌ ডিজিজে অন্যান্য ওষুধের চেয়ে ভালো কাজ করে। কেননা, কারকিউমিনের আণবিক ভর কম। ফলে এটি সহজেই ‘ব্লাড ব্রেইন ব্যারিয়ার’ অতিক্রম করতে পারে। এটি বিটা-অ্যামাইলয়েডের প্রভাবে জারিত হওয়া এবং প্রদাহ হওয়ার বিপরীতে কাজ করে।

**************************
ডাঃ নাদিয়া আফরিন
দৈনিক নয়া দিগন্ত, ২২ মার্চ ২০০৯।
নিদ্রাহীন রাত নিয়ে যতই কাব্য, গান আর রোমান্স থাকুক না কেন, বাস্তব ক্ষেত্রে পরপর কয়েকদিন ‘আঁখিপাতে’ ঘুম না থাকলে আতঙ্ক হয়, শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়তে হয়। নিজের ওপর আস্থাটাই হারিয়ে যায়। তখন যেকোনোভাবে একটু ঘুমই শুধু কাম্য হয়ে ওঠে।
১৯৬৫ সালে প্রথম আমেরিকাতে স্লিপ এপ্লিয়া রোগ নির্ণয় হয়। এ রোগীরা নিজেদের অত্যন্ত সুখী মানুষ মনে করেন। ভাবেন-যখন তখন, যেখানে সেখানে তারা ঘুমিয়ে পড়তে পারেন। বিশেষ করে গাড়িতে, মিটিংয়ে, অফিসে এবং একঘেঁয়েমি যে কোনো কাজের মাঝে এরা অবলীলায় ঘুমিয়ে পড়েন। এ ক্ষেত্রে ঘুমের সময় রোগীর শ্বাসনালী বন্ধ হয়ে যায়। যা ১০ থেকে ২০ সেকেন্ডের বেশি স্হায়ী হতে পারে এবং ঘণ্টায় ২০-৩০ বার এ ঘটনা ঘটতে পারে। ঘুমের সময় শ্বাসনালী বন্ধের ফলে পর্যাপ্ত অক্সিজেন ফুসফুসে যেতে পারে না এবং রক্ত ও বিভিন্ন কোষ-কলায় অক্সিজেনের পরিমাণ কমে যায়। প্রায় সব স্লিপ এপ্নিয়া রোগী ঘুমন্ত অবস্হায় নাক ডাকে। আবার ঘুমের সময় নাক ডাকলেই সবাই স্লিপ এপ্নিয়া রোগী হয় না।
এমন হয়, গিন্নি যে জিনিসটা কিনতে বলে দিয়েছিলেন, বেমালুম ভুলে গেছেন তার নাম। সবারই হয় এ রকম মাঝেমধ্যে। মস্তিষ্ককে সবচেয়ে শক্তিশালী কম্পিউটার বলা হয়ে থাকে। তবু এর ভুল হয়। এ জন্য মস্তিষ্ককে দোষ দেওয়া কেন? সারা জীবন মস্তিষ্কে এত কিছু ভরে দিচ্ছি আমরা। এমন তো হতেই পারে। মস্তিষ্ককে চনমনে রাখতে সময় সময় প্রয়োজন হয় শাণ দেওয়া, টিউনিং করা আর-কি! আছে কিছু পরামর্শ।
কেবলমাত্র মস্তিষ্কের সুরক্ষার জন্যই নয়, বরং লোহিত রক্ত কণিকা গঠন, প্রোটিন বিপাকন, প্রবৃদ্ধি এবং কোষ বিভাজনেরও ফোলেটের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর ফলিক এসিড কিংবা ফোলেট যে মস্তিষ্কের সুস্বাস্থ্য রক্ষায় যথেষ্ট উপকারী তা সম্প্রতি এক গবেষণায় প্রমাণিত হয়েছে।
মাথা ব্যথার অভিজ্ঞতা নেই এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। শিশু থেকে বৃদ্ধদের সবারই মাথা ব্যথা হতে পারে। অনেক কারণে মাথা ব্যথা হতে পারে। মাইগ্রেইন মাথা ব্যথার একটি অন্যতম কারণ।
বাড়িতে বসে রক্তচাপ জানুন ওয়ার্ল্ড হাইপারটেনশন লিগের উদ্যোগে ২০০৫ সাল থেকে প্রতিবছর ১৭ মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত হয়ে আসছে। এর লক্ষ্য হলো উচ্চ রক্তচাপ সম্পর্কে সচেতনতা সৃষ্টি। এবারের দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ‘বাড়িতে বসে আপনার রক্তচাপ জানুন’।
মাথায় গোল টাক বলতে যা বোঝায় তাকে বলা হয় অলসহপধমথ অড়পথয়থ. নামটাই যেন বলে দিচ্ছে টাকটা কোন ধরনের। এলোপেসিয়া মানে আমরা অনেকেই জানি যেকোনো টাককে বলা হয় এলোপেসিয়া। বাকি রইল এরিয়েটা। এরিয়া থেকে হয়েছে এরিয়েটা অর্থাৎ একটি জায়গা বা একটি এরিয়াতে একটি বিশেষ ধরনের টাককে বলা হয়েছে এলোপেসিয়া এরিয়েটা।
(Page 1 of 2)   
« Prev
  
1
  2  Next »


No popular authors found.