- Home
- শিশুর স্বাস্থ্য
পানিই জীবন—এ বোধে পৌঁছাতে পেরেছে মানুষ। সভ্যতার সূচনালগ্ন থেকেই মানুষের স্বাস্থ্য, সম্পদ ও অর্থনৈতিক অগ্রযাত্রা পানির সুব্যবস্থাপনার ওপর নির্ভরশীল। উন্নত সমাজ ও আর্থিক প্রবৃদ্ধি অর্জনে পানির সুব্যবহারের জন্য বিনিয়োগ সর্বাপেক্ষা কার্যকর বিনিয়োগ। এক সমীক্ষায় দেখা গেছে, বিশ্বে প্রায় দুই কোটি ৫০ লাখের মতো জনসমষ্টির জন্য কোনো স্যানিটেশন-ব্যবস্থা নেই।
শিশুর কৃমিরোগ
- By Health Info
- শিশুর স্বাস্থ্য
- Unrated
১ নভেম্বর জাতীয় কৃমি নিয়ন্ত্রণ দিবস কাল জাতীয় উদ্যোগে ৬ থেকে ১২ বছর বয়সী সব বিদ্যালয়গামী শিশুকে এক ডোজ কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। আপনার শিশুটি যেন বাদ না পড়ে
আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে পাঁচ বছরের কমবয়সী শিশুর মৃত্যুর হার অনেক বেশি। এর প্রথম কারণ নিউমোনিয়া। এই মারাত্মক রোগে আক্রান্ত হলে শিশুরা দুই থেকে তিন দিনের মধ্যে মারা যায়। প্রতিবছর সারা বিশ্বে ৪০ লাখ শিশু এই রোগে মৃত্যুবরণ করে। অর্থাত্ প্রতি ১৫ সেকেন্ডে একজন শিশু মারা যায়।
শীত এল বলে। ঋতু বদলের প্রবাহে শিশুরা সর্দি, কাশি, জ্বরে আক্রান্ত হতে পারে। কিন্তু শীতকালের এসব ছোটখাটো সমস্যার জন্য কি চিকিত্সককে দেখানো প্রয়োজন? বা ঠিক কত দিন পর্যন্ত অপেক্ষা করে চিকিত্সকের পরামর্শ নিতে হবে, তা মা-বাবার মনে প্রশ্ন জাগে। মূলত ঠান্ডা আবহাওয়ার কারণে শীতের ঋতুতে শিশুরা এ ধরনের সমস্যায় পড়ে। শীতে সাধারণভাবে ভাইরাসজনিত (যেমন ইনফ্লুয়েঞ্জা ও রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাসের মাধ্যমে সংঘটিত) শ্বাসতন্ত্রের সংক্রমণ, গলাব্যথা ও ভাইরাসজনিত উদরাময়-ডায়রিয়ার প্রকোপ দেখা যায়। এর অনেকগুলোর আক্রমণ থেকে শিশুকে দূরে রাখা যায়। আর কিছু ক্ষেত্রে এসবে ভুগে শিশুরা যাতে অসুস্থ হয়ে না পড়ে, সে ব্যাপারে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যায়।
ভয় থেকে শিশুর খিঁচুনি
- By Health Info
- শিশুর স্বাস্থ্য
- Unrated
লীনার (ছদ্মনাম) বয়স সাড়ে চার বছর। প্রাণবন্ত ছুটন্ত এক শিশু। মা-বাবার সঙ্গে লীনা ঘুমাত। মা যখন দ্বিতীয় সন্তান প্রসব করলেন, তখন লীনাকে পাশের রুমে শোয়ার ব্যবস্থা করলেন। লীনা ভয় পাবে বলে তাদের বাসার মধ্যবয়সী এক কাজের মহিলাকে লীনার ঘরের মেঝেতে শোয়ার ব্যবস্থা করে দিলেন।
মা-বাবা খেয়াল করলেন, লীনার কেমন যেন মনমরা ভাব। অতটা কথা বলে না বা ছোটাছুটিও করে না।
শিশুর জন্ডিস
- By Health Info
- শিশুর স্বাস্থ্য , জন্ডিস
- Unrated
জন্মের পর প্রত্যেক বাচ্চার জন্ডিস হয়। বাচ্চার যখন তিনদিন বয়স, তখনই এর শুরু। কখনো আবার দুদিনের মাথায়ও এটা হতে পারে। সাত থেকে দশ দিনের মধ্যে এটা আপনা থেকেই ঠিক হয়ে যায়। এ ধরনের জন্ডিসের নাম ‘ফিজিওলজিক্যাল জন্ডিস’। সদ্যোজাত শিশুদের বিলিরুবিনের পরিমাণ খুব বেশি থাকে। কেননা যকৃতের যে উৎসেচক বা এনজাইমগুলোর বিলিরুবিন নিয়ন্ত্রণ করার কথা, সেগুলো শিশুর জন্মের অব্যবহিত পরেই তাদের কাজ ঠিকমত শুরু করে উঠতে পারে না। এটাই হলে ফিজিওলজিক্যাল জন্ডিসের কারণ।
শিশুর বিশেষ সমস্যা
- By Health Info
- শিশুর স্বাস্থ্য , অর্শ/পাইলস
- Unrated
শিশুদেরও পাইলস হয়। তবে প্রকৃত পাইলস শিশুদের কম হয়। অভিভাবকরা শিশুদের যে পাইলসের সমস্যা অর্থাৎ টয়লেটে রক্ত গেলে চিকিৎসকের কাছে আসেন তাদের বেশির ভাগই পাইলস নয়। শিশুদের টয়লেটে রক্ত যাওয়ার প্রধান কারণ রেকটাল পলিপ। এটি এক ধরনের আঙ্গুর ফলের মতো টিউমার, যা ক্যান্সার নয়। এ টিউমার থেকে প্রচুর রক্ত যায়। এগুলো এক বা একাধিক হতে পারে এবং এরূপ শত শত পলিপ থাকতে পারে যা তেকে সাধারণত রক্ত ও মিউকাস বা আম যায়। রোগীর অভিভাবকরা মনে করেন যে এটি রক্ত আমাশয় এবং ওষুধ দিলে ভাল করা যাবে রেকটাল পলিপ রোগের চিকিৎসা হচ্ছে এটিকে কেটে ফেলে দেয়া। রোগীকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে এটি করতে হয়। অভিভাবকদের ভয়, ছোট্ট শিশুকে অজ্ঞান করলে তার ক্ষতি হবে। কিন্তু বহুদিন রক্ত যাওয়ায় শিশুটি যে রক্তশূন্যতায় ভুগছে সেদিকে তাদের লক্ষ্য থাকে না। সবচেয়ে অসুবিধা হচ্ছে, দাদি নানিরা অপারেশনের কথা শুনলেই একেবারে বেঁকে বসেন। তাদের ধারণা, এতটুকুন শিশুকে কখনও অজ্ঞান করা উচিত নয়। তারপর নিরুপায় আধুনিক তরুণ বাবা-মা বিভিন্ন ডাক্তারের কাছে ধরণা দেন ওষুধের চিকিৎসায় এ রোগ করার জন্য। কিন্তু সেটি কোনো ডাক্তারের পক্ষেই সম্ভব নয়।
শিশুর ফ্লু এবং করণীয়
- By Health Info
- শিশুর স্বাস্থ্য
- Unrated
রোগের উপসর্গ ও চিকিৎসা ব্যবস্থাপনায় সোয়াইন ফ্লু ঋতু পরিবর্তনকালীন ফ্লু’র মতোই। ধরতে গেলে ঋতুকালীন ইনফ্লুয়েঞ্জাজাত নিউমোনিয়ায় শিশু মৃত্যুহার যথেষ্ট
শিশুর ত্বকের যত্ন
- By Health Info
- নাক, কান, গলা , শিশুর স্বাস্থ্য
- Unrated
শিশুর ত্বকের যত্নের ব্যাপারে মায়ের ভূমিকাই হচ্ছে সবচেয়ে বেশি। মায়েরা যদি কিছু কিছু বিষয়ে সচেতন হন তবে অনেক চর্মরোগই প্রতিরোধ করা সম্ভব। আর নিুলিখিত কয়েকটি বিষয় শিশুর বিভিন্ন চর্মরোগ প্রতিরোধে নিঃসন্দেহে সহায়ক। একটি শিশুর পরিধেয় কাপড়-চোপড় অবশ্যই খসখসে, অমসৃণ হওয়া উচিত নয়, হতে হবে নরম ও মসৃণ। কাপড়টি সুতির হওয়াই বাঞ্ছনীয়। কারণ ত্বকের জন্য সুতির কাপড়ই সবচেয়ে নিরাপদ। কাপড়টি বেশি আঁটসাঁট হওয়া উচিত নয়। কারণ আলো-বাতাস প্রবেশ করতে না পারলে ঘাম আটকে থাকে এবং বিভিন্ন চর্মরোগ সৃষ্টি হয়। তাই পোশাক-পরিচ্ছদ যতটা সম্ভব ঢিলাঢালা হওয়াই ভালো। আর পোশাক-পরিচ্ছদ সব সময় শীত-গ্রীষ্মের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
বিভিন্ন খাবার থেকে শিশুদের অ্যালার্জি হতে পারে। সব শিশুরই যে অ্যালার্জি হয় তা নয়, আবার আক্রান্তদের মধ্যে ভিন্ন ভিন্ন শিশুর ভিন্ন ভিন্ন খাবারে অ্যালার্জি হতে পারে। একটু সচেতন হলে সহজে অ্যালার্জি প্রতিরোধ করা যায়।
শিশুর স্বাস্থ্য